এস এম আলম, ৮ মার্চ: পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক। এ টুর্নামেন্টে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় সাথিয়া উপজেলা ও রানার্স আপ হয় ভাঙ্গুরা উপজেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

