এস এম আলম,৮ মার্চ: বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক পাবনা জেলা এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” সাম্যর গান গাই, আমার চক্ষে পুরুষ-নারী কোনো ভেদাভেদ নাই”- এই শ্লোগানে সকালে পাবনা পুলিশ প্রশাসনিক ভবন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি এড. কামরুন নাহার জলি, অধ্যক্ষ ইমাম গাজজালী স্কুল এন্ড কলেজ সুরাইয়া সুলতানা, ওয়াই ডাবলু সি এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা, নারী পুলিশ সদস্য সহ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার।

