এস এম আলম,৮ মার্চ: পাবনায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ’ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- শ্লোগানে সকালে পাবনা স্বাধীনতা চত্বর কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, পুলিশ সুপার আকবর আলী মুন্সী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

