এস এম আলম, পাবনা ৩ অক্টোবর : পাবনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফলক স্থাপন করেছে জেলা পুলিশ প্রশাসন। দুপুরে এ ফলক উন্মোচন ও অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্ধোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাত লেলিন,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা। পরে সেখানে বৃক্ষ রোপন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।পুলিশ সুপার জানান, এ স্মৃতি ফলকের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধে পুলিশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
