এস এম আলম,৩ অক্টোবর : ভারতীয় দূতাবাস রাজশাহিস্থ সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি’র সাথে পাবনায় কর্মরত সাংবাদিকগণ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য দেন ভারতীয় দুতাবাস রাজশাহিস্থ সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি, একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক রণেশ মৈত্র, ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা রিপোটার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান স্বপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার,সাংবাদিক আহমেদ উল হক রানা।

সভা উদ্বোধনের পূর্বে ’বাংলাদেশ এবং ভারত’ দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সঞ্জীব কুমার ভাটি বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে পাবনা প্রেসক্লাবকে তিনটি কম্পিউটার উপহার দেন ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি । অনুষ্ঠান সঞ্চালন করেন ইয়াদ আলী মৃধা পাভেল।
