Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পাবনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

এস এম আলম, ৩১ মে: তামাক নয়, খাদ্য ফলান” এ শ্লোগানে পাবনায় পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির। র‍্যালীতে অংশগ্রহণ করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। সভায় বক্তারা জানান, ফুসফুস ক্যানসার, ব্রেইন স্ট্রোক, হ্রদরোগ সহ সব রোগাক্রান্তদের অধিকাংশই ধুমপায়ী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments