Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত


এস এম আলম, ১ জুন: টেকসই দুগ্ধশিল্প, সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে জেলা প্রানী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রানীসম্পদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ মাস্টার। সভায় বক্তারা দেশের অন্যতম দুগ্ধ প্রধান পাবনা অঞ্চলে দুগ্ধ সংরক্ষন এবং প্রক্রিয়াজাতকরন শিল্প প্রতিষ্ঠার দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments