Homeজেলা সংবাদপাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এস এম আলম, ২৫ জুলাই : পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদের রশিদ হলে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মো: জামাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,বিআরটিএর সহকারী পরিচালক মো: আব্দুল হালিম,অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা জানান, চলতি অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে ৭৩ হাজার মে:টন। যা কিনা চাহিদার চেয়ে ২২ হাজার মে:টন বেশি। পরে কালেক্টরেট স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ও মৎস্য চাষী এবং খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments