Homeজাতীয়বায়ুদূষণের শীর্ষে বাগদাদ, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে বাগদাদ, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে উঠে এলো ইরাকের বাগদাদ। তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এর স্কোর হচ্ছে ১৫৮ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর হচ্ছে ১৫৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments