Homeজেলা সংবাদদেশজুড়ে চলমান ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিরসনে পাবনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

দেশজুড়ে চলমান ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিরসনে পাবনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

এস এম আলম, ১৭ আগস্ট: দেশজুড়ে চলমান ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিরসনে পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ডেঙ্গুর প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ মহোদয়। উক্ত অভিযানে জেলার স্পেশাল জজ (জেলা জজ) জনাব মোঃ আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), জনাব মোঃ মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু ওবাইদা সহ বিভিন্ন স্তরের বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। সকাল ৯.১৫ ঘটিকায়, পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকল বিচারক ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেন পরিষ্কার ও ঘাস কাটা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ মহোদয়। এসময় সকলের উদ্দেশ্যে তিনি চলমান ডেঙ্গু প্রতিরোধে আদালত প্রাঙ্গণ, এজলাস ও খাস কামরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments