এস এম আলম, ২২ আগস্ট: ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় পাবনায় ৭৬টি খাস, সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে পৌনে চার মেট্টিক টন উন্নত জাতের জি-৩ রুই সহ বিভিন্ন প্রজাতীর মাছের পোনা। এতে প্রায় ১৬ হাজার মৎস্যজীবি সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পোনা অবমুক্তি করেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ মৎস্য বিভাগের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তারা।




