Homeখেলাধুলাবাবর আজমের বিশ্বরেকর্ড

বাবর আজমের বিশ্বরেকর্ড

ক্যারিয়ারে অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো বাবর আজমের। পাকিস্তান অধিনায়ক বৃহস্পতিবার হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে, গড়েছেন বিশ্বরেকর্ড।হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। এছাড়া একশো ইনিংস খেলার পর বাবরই একমাত্র ব্যাটার, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন।

বৃহস্পতিবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সময়ে বাবর এই মাইলফলক স্পর্শ করেন। বাবর আজম এদিন ৬৬ বলে ৫৩ রান করেন। ওয়ানডেতে এখন তার রান ৫১৪২। যেটা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ১০০ ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৪৯৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ওয়ানডের ১০০ ইনিংসে ৪৬০৭ রান করেছিলেন। ভারতের বিরাট কোহলি অনেক পিছিয়ে। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পর তার স্কোর ছিল ৪২৩০।১০০টি ওয়ানডে ইনিংসে পাঁচ হাজারের বেশি রান করতে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments