এস এম আলম, ১১ সেপ্টেম্বর: গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষন কর্মশালা। সকালে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রশিক্ষন পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম। কর্মশালায় বিভিন্ন গন মাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

