Homeজেলা সংবাদউৎসবমুখর পরিবেশে পাবনায় রুচি নিবেদিত নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

উৎসবমুখর পরিবেশে পাবনায় রুচি নিবেদিত নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

এস এম আলম, ২২ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে পাবনার চিকনাই নদীতে শুরু হয়েছে রুচি নিবেদিত নৌকা বাইচ প্রতিযোগিতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্যান্ড রুচির নিবেদনে প্রতিবারের মতো এবারও পাবনার আটঘরিয়া উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেলে আয়োজনের প্রধান অতিথি স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, আয়োজনের উদ্বোধক পাবনার জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, আয়োজনের সভাপতি আটঘরিয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের উপস্থিতিতে এবারের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে পাবনা ও সিরাজগঞ্জের নানা এলাকা থেকে অসংখ্য মানুষ চিকনাই নদীর পাড়ে ভিড় জমান। উল্লেখ্য, গত ১৯৯৬ সাল থেকে প্রতি বর্ষায় গোড়রী গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় এ বছর অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২০টি বাইচ দল। ১০ দিনব্যাপী প্রতিযোগিতাটি অর্ধ লক্ষাধিকেরও বেশি দর্শক উপভোগ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments