Homeজেলা সংবাদপাবনায় জহুরুল ইসলাম বাবুর দাফন সম্পন্ন 

পাবনায় জহুরুল ইসলাম বাবুর দাফন সম্পন্ন 

এস এম আলম, ২৬ আগস্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনেট সদস্য, পাবনা কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জহুরুল ইসলাম বাবু’র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগট) বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ (টাউন হল) মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।সদালাপী ও সুন্দর আচরণের প্রয়াত এই মানুষটির কর্মময় জীবনের উপর আলোচনা, শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাবনা ৫ সদর আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

শিমুল বিশ্বাস এর আগে সকাল ১০ টার দিকে মরহুমের বাসভবনে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।এতে আরও অংশ নেন পাবনা ২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, মাহাতাব বিশ্বাস রিয়েল স্টেটের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির পাবনা প্রতিনিধি এসএম আলম, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম মাহবুব আলম, এড. আরশেদ আলম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম বাদশা (কাউন্সিলর), সাবির হাসান বাচ্চু, শহিদুল ইসলাম লালু, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান , সদস্য সচিব কমল সেখ টিটু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, সদস্য সচিব সাদ্দাম হোসেন, মরহুমের ছেলে মোঃ সহজ, ভগনা শহরিয়ার আলম জর্জসহ পরিবারের সকল পুরুষ ও হাজারো মানুষ।

উল্লেখ্য, জহুরুল ইসলাম বাবু লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে দুই দিন চিকিৎসা সেবা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ২১ আগস্ট পিজি হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ার কবিরাজ লেন এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জহুরুল ইসলাম বাবু ছিলেন অত্যন্ত সদালাপী, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও সজ্জন মানুষ। ছাত্রজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

রাজনীতির পাশাপাশি খেলাধুলার সঙ্গেও তার গভীর সম্পৃক্ততা ছিল। তিনি পাবনা পি ওয়াই সি ক্লাবের একজন চৌকস ক্রিকেটার ছিলেন। বর্তমানে তিনি এক্স-ক্রিকেটার অ্যাসোসিয়েশন পাবনার সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি পাবনা কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন।তার সদালাপী আচরণ ও সাংগঠনিক দক্ষতার কারণে বিএনপির নেতাকর্মীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী, পরিচিতজনসহ পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।জানাজা শেষে তাকে পাবনার আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments