এস এম আলম, ১৬ অক্টোবর: আলু পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের লক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, পাবনা চেম্বারের সহ-সভাপতি ফোরকান আলী বিশ্বাস, পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, সাজ্জাদ হোসেন বাচ্চু, মো: জাহাঙ্গীর হোসেন, মো: শফিকুল ইসলাম খান, উত্তম কুমার কুন্ডু, আলী আহসান রিপন, মাসুদুর রহমান মিন্টু, কাচাবাজার সমিতির সভাপতি আব্দুল গফুর সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।


