Homeজেলা সংবাদপাবনায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপিত

পাবনায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপিত

এস এম আলম, ১ জানুয়ারি: পাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। সকালে স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ এবং পাবনা জেলা স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। স্কয়ার কিন্ডার গার্টেন স্ক‚ল ক্যা¤পাসে এ উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম সুলতানা, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা শবনম, পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাশ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, এজিএম স্কয়ার টয়লেট্রিজ আব্দুল হান্নান, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবকেরা। পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ১১৩৭ টি প্রাথমিক ও ৫২১ টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় নয় লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৫০ লাখ ৭০ হাজার নতুন বই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments