Homeখেলাধুলা৪ গোলের বড় জয় চেলসির

৪ গোলের বড় জয় চেলসির

প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশুন্য থেকেই। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪-০ ব্যবধানে করলো চেলসি। প্রেস্টন নর্থ এন্ডকে বড় ব্যবধানে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে চেলসি।ঘরের মাঠ স্ট্যামফোর্ডব্রিজে চেলসি প্রথম গোল পেয়েছে ৫৮তম মিনিটে। ম্যালো গ্রাসটোর ক্রস থেকে দুর্দান্ত হেডে প্রেস্টনের জালে বড় জড়িয়ে দেন ফরোয়ার্ড আরমানদো ব্রোজা। এর মাত্র ৮ মিনিট পর কর্নার থেকে ভেসে বলে আরও একটি দারুণ হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।

এরপর ৬৯ তম মিনিটে গোল করে দলকে শঙ্কামুক্ত করলেন রাহিম স্টার্লিং। অর্থ্যাৎ ১১ মিনিটের মধ্যেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপালো চেলসি। তবে সেখানেই সন্তুষ্ট থাকলে পারলো না স্বাগতিকরা। ৮৫তম মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করলেন এনজো ফার্নান্দেজ।চেলসি যে জিতবে তা ছিল অনুমেয়ই। কারণ, এর আগে এফএ কাপের ১৯ বারের দেখায় ১৮টিতেই জয় পেয়েছে চেলসি। যে কারণে এই ম্যাচেও ফেবারিট ছিল মরিচিও পচেত্তিনির শিষ্যরা। অপরদিকে ঐতিহাসিক জয় পাওয়ার আশায় খেলা দেখতে এসেছিলেন প্রেস্টনের ৬ হাজার দর্শক। কিন্তু গ্যালারিতে বসে তাদের হতাশায় মুখ লুকানো হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।

প্রেস্টনের ম্যানেজার রিয়ান লোই মনে করেন, দ্বিতীয়ার্ধে চেলসির বদলি খেলোয়াড়দের নৈপুণ্যের কারণেই তাদের হারতে হয়েছে।তিনি বলেন, ‘কয়েকটি গোল নিয়ে আমি খুবই হতাশ। বিকল্প খেলোয়াড়দের মাঠে নামানোর পর তারা আরো দুর্দান্ত হয়ে উঠেছে, যেটা আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে পড়েছে। চ্যাম্পিয়নশিপের খেলায় আমি সবসময় বলে থাকি, আপনি মাঠে একবার বা দুইবার ভুল করতে পারেন, এবং যেখান থেকে ফিরে আসতে পারবেন। প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বিপক্ষে এর থেকে বেশি ভুল করতে পারবেন না। যদি করে থাকেন তাহলে আপনাকে তার শাস্তি পেতে হবে। যেটা আমরা এই ম্যাচে করেছি।’টুর্নামেন্টের পরের রাউন্ডে চেলসির প্রতিপক্ষ কারা সেটি এখনো চূাড়ান্ত হয়নি। আগামীকাল পরের রাউন্ডের খেলার ড্র অনুষ্ঠিত হবে। তখন প্রতিপক্ষের বিষয়ে জেনেবুঝে দল সাজাবে দ্য ব্লুজরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments