এস এম আলম, ৬ জানুয়ারি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে জেলা সদর সহ ৯টি উপজেলা চত্বরে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও সদর থানার ওসি রওশন আলী। জেলার ৫টি আসনের ৭০১ টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে প্রায় ১৮শ ৭৩ জন পুলিশ এবং সাড়ে ৮ হাজার আনসার সদস্য। কেন্দ্রের আশেপাশেই থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহল সহ ভ্রাম্যমান আদালত।

