ভুটানকে হারিয়ে আগেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। বুধবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে আসছে তিনটি পরিবর্তন। দলে ফিরছেন দুই প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলি ওয়াহিদ।হামজা ও ওয়াহিদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বাড়বে, তা নিয়ে সংশয় নেই। তবে তাদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়ছেন কারা, সেটিই ছিল আলোচনার বিষয়। শেষ পর্যন্ত জানা গেছে, ভুটানের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ।এর মধ্যে একটি পরিবর্তন অনেকটা বাধ্য হয়েই করতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। ভুটানের বিপক্ষে নাম্বার নাইন পজিশনে খেলানো ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে রক্ষণভাগের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে দলকে।

বিশ্বনাথের পাশাপাশি একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের জায়গায় একাদশে দেখা যেতে পারে হামজা ও ফারহানকে। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল করা মোহাম্মদ ইব্রাহিম একাদশে থাকবেন তা এক প্রকার নিশ্চিত।ভুটানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ড্র করলেই সেই লক্ষ্য পূরণ হবে। তবে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে সেমিফাইনালের আগে দলের আত্মবিশ্বাসও বাড়বে।এদিকে বুধবার বিকেলে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে।


