Homeজেলা সংবাদদেশের বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১২ তম মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণ সভা

দেশের বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১২ তম মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণ সভা

এস এম আলম, ৫ জানুয়ারি: দেশের বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ছিলেন সৎ, মেধাবী এবং মানবিক বোধ স¤পন্ন দেশপ্রেমিক মানুষ । মহান মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির যে কোন সংকটে তিনি মানুষের পাশে দাড়াতেন। রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তাঁর ১২ তম মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারার একথা বলেন। ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন স¤পাদক ড. মো: হাবিবুল্লাহ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভার শুরুতেই বরেন্য এই ব্যক্তিত্বের আত্মার প্রাতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী পাবনা প্রেসক্লাবের সন্মান সুচক আজীবন সদস্য ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments