এস এম আলম, ৫ জানুয়ারি: শ্রদ্ধা আর ভালবাসায় পাবনায় পালিত হয়েছে দেশ বরেন্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে তার পাবনাস্থ বৈকন্ঠপুরের এসট্রাস খামারবাড়ির সমাধিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা। এছাড়া নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় মহান এই ব্যক্তিত্বকে স্মরন এবং তাঁর আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব জন্ম গ্রহন করেন ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে। পিতার চাকরী সুত্রে তিনি পাবনা আসেন এবং সেখানেই স্থায়ী হন। দেশের শিল্প বিপ্লবের এক অন্যতম অগ্রনায়ক বরেন্য এই ব্যক্তিত্ব স্কয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সমাজ সেবায় রেখেছেন এক অনন্য দৃষ্টান্ত।
দেশ বরেন্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী
RELATED ARTICLES
