Homeআন্তর্জাতিকদিল্লিতে শৈত্যপ্রবাহ

দিল্লিতে শৈত্যপ্রবাহ

ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছে দেশটির হাওয়া অফিস। কিন্তু দিল্লি ও তার সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, রাজধানীসহ উত্তর ভারতের একাধিক এলাকার ওপর দিয়ে বইবে শৈত্যপ্রবাহ।ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ও রাতের দিকে উত্তর ভারতের ‌বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ২৭ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় সকাল ও রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দিতে পারে।উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তৃর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়। অন্তত আগামী তিন দিন এমনই আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও মিজোরামের কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা দেখা মিলবে। বৃহস্পতিবার পর্যন্ত এই ৫ রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।তাছাড়া আগামী তিন দিন উত্তর ভারতের প্রায় সব ক’টি রাজ্যেই ঠান্ডা থাকবে। কনকনে ঠান্ডার পরিস্থিতি তৈরি না হলেও এখনই শীত বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। রাজস্থান, মধ্য প্রদেশের বিস্তৃর্ণ এলাকায় ঠান্ডা বাতাস বইবে। সকাল ও রাতের দিকে শীতের আমেজ উপভোগ করবেন বাসিন্দারা।কুয়াশার কারণে ভোরের দিকে ভারতে বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। বিমান সেবাতে সামান্য বিঘ্ন ঘটেছে বলে খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments