এস এম আলম, ২৭ জুন: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় ১১ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পৌরসভার সি আই রহিম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।



