Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

পাবনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

এস এম আলম, ২৮ জানুয়ারি: “আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (দুপুরে) সিভিল সার্জন অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা: আখতারুল আলম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা: খায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ডা: ইকতেদার রহমান, সাংবাদিক আব্দুল হামিদ খান, নতুন চোঁখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, ডা: মনিরজ্জামান, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার ছাবিনা ইয়াসমিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments