Homeখেলাধুলাশ্রীলঙ্কার সামনে অসহায় আফগানিস্তান

শ্রীলঙ্কার সামনে অসহায় আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমে সুখস্মৃতি হলো না আফগানিস্তানের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে হাশমতউল্লাহ শহিদির দল। রহমত শাহের ৯১ রানের দারুণ একটি ইনিংসের পরও স্কোর তাদের বড় হলো না।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ইবরাহিম জাদরানের উইকেট হারিয়ে সূচনা করে আফগানরা। তবে নুর আলি জাদরান এবং রহমত শাহের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৫৭ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪৬ বলে ৩১ রান করে আউট হন নুর আলি জাদরান।

১৩৯ বল খেলে ৯১ রান করে আউট হন রহমত শাহ। আর মাত্র ৯টি রানের জন্য সেঞ্চুরি হলো না তার। ১৭ রান করেন হাশমতউল্লাহ শহিদি। শূন্য রানে আউট হন নাসির জামাল। ইকরাম আলিখিল ২১, কাইস আহমাদও ২১ রান করে বিদায় নেন।জিয়াউর রহমান ৪, নিজাত মাসুদ ১২ রান করে আউট হন। মোহাম্মদ সালিম কোনো রান না করে আউট হতেই ইনিংস শেষ হয় আফগানদের। বিশ্ব ফার্নান্দো নেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং প্রবাথ জয়সুরিয়া।জবাব দিতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে শ্রীলঙ্কা। ৩৬ রানে নিশান মধুশঙ্কা এবং ৪২ রানে ব্যাট করছেন দিমুথ করুনারত্নে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments