এস এম আলম, ৪ ফেব্রুয়ারি: স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজে ভিয়েতনামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ, ইমপাওয়ারমেন্ট ও লিডারশিপ অলিম্পিয়াডের প্রথম স্থান অধিকার করায় কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী তাহিয়্যাত তাবাসসুম তানহা সহ বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। পুরস্কার গ্রহণ করেন সাদিয়া নাওয়াল রাইসা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আশরাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা।
পাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
RELATED ARTICLES
