এস এম আলম, ২১ এপ্রিল: আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগাল এইড দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজের নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আল আজাদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এবং দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুর রশিদ।
