এস এম আলম, ৩০ এপ্রিল: পাবনায় ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় পাবনা বিআরটিএ কর্তৃক স্বচ্ছভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। পরীক্ষায় ২২২জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। সকালে লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয় তারাই দুপুরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন। মৌখিক পরীক্ষায় কৃতকার্যরা দুপুর ৩টা থেকে পাবনা স্টেডিয়াম মাঠে ঝিকঝাক পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষায় অংশগ্রহনকারীরা পাবনা বিআরটিএ এর স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, ডা. আব্দুর রহিম মৃধা, পুলিশ পরিদর্শক (শহর ও যান) পরিদর্শক সাদাকাতুল বারী।
পাবনায় ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা সম্পন্ন
RELATED ARTICLES
