Homeখেলাধুলাবায়ার্ন-রিয়াল লড়াইয়ে জিতলো না কেউ

বায়ার্ন-রিয়াল লড়াইয়ে জিতলো না কেউ

শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, শেষটাও করেন ভিনিসিয়ুস। মাঝে স্যান্ডউইচের মতো লেগে ছিল বায়ার্ন মিউনিখের দুই গোল। এতে জোড়া গোল করেও রিয়ালকে জেতাতে পারেননি ভিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয় ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করেনি বায়ার্ন। শুরু থেকেই তাদের খেলা দেখে এমনটিই মনে হয়েছে। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। লক্ষ্যে বেশ কিছু শটও করে নেয় বায়ার্ন। তবে লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

অপরদিকে রিয়ালের খেলা ছিল রক্ষণাত্মক। যে কৌশলে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিতে উঠেছিল রিয়াল। গতকাল বায়ার্নের বিপক্ষে সেই একই কৌশল নিয়ে মাঠে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুরুতে কিছু বল পেলে নিজেদের কাছে রাখতে পারেনি অতিথিরা। বল এদিক-ওদিক হারিয়ে রিয়ালকে ম্যাচের শুরুতে কিছুটা অগোছালোই মনে হয়েছে।তবে কাজের কাজটি ঠিকই করে ফেলে রিয়াল। ২৪ মিনিটে ভিনিসিয়ুস গোল করে রিয়ালকে এগিয়ে দেন। বায়ার্নের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দারুণ ভিনিকে পাস দেন টনি ক্রুস। জার্মান তারকার এই অ্যাসিস্টে দারুণ শট করে বায়ার্নের জালে বল জমা করেন ভিনি।

এরপর বিরতির আগ পর্যন্ত ম্যাচের নিয়্ন্ত্রণ ছিল রিয়ালের হাতে। এমনকি বিরতি থেকে আসার পর ৫১ মিনিটে আরও একটি দারুণ গোলচেষ্টা চালান ক্রুস। তার বাঁকানো শটটি অবশ্য রুখে দিয়েছেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। তখন গ্যালারিভর্তি বায়ার্নের সমর্থকদের চোখে-মুখে চিন্তার ছাপ। না জানি তাদের মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে যায় রিয়াল!

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমর্থকদের মুখে হাসি ফোটাতে দেরি করেনি বায়ার্ন। ৫৩ মিনিটে একার চেষ্টায় বলকে রিয়ালের জালে পাঠান ল্যারয় সানে। এতে ১-১ গোলে সমতায় ফেরে বায়ার্ন।এর মাত্র ৪ মিনিট আরও আক্রমণ নিয়ে বায়ার্ন। এ সময় গোল এরিয়ায় বায়ার্নের জামাল মুসায়লাকে ফাউল করেন রিয়ালের লুকাস ভ্যাসকুয়েজ। ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই পেনাল্টিকে গোলে রূপান্তর করেন হ্যারি কেইন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে ২-২ গোলে সমতায় ফেরান ভিনি। এই গোলটি পেনাল্টি থেকে করেন এই ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে হয়েছে দুই দলকে।ভিনির এই গোলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের মূল ফাইনালের আগেই রিয়ালের মাঠে আরও একটি ফাইনাল হবে। ফুটবলপ্রেমীদের নজর থাকতে ফিরতি লেগে কী করে বায়ার্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments