টানা তিনদিন হয় দরপতন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে হয় সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তবে বৃহস্পতিবার (২ মে) জ্বালানি তেলের দাম বেড়েছে।এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৬৯ ডলার।এর আগে গত বুধবার তেলের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। তাতে দর হয় সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর কারণ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। ফলে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এতে কমতে পারে তেলের চাহিদাও।অন্যদিকে এপ্রিলে তেল আমদানি কমেছে এশিয়ায়। মার্চে যেখানে দৈনিক ২৭ দশমিক ৩৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে এশিয়ার দেশগুলো, সেখানে এপ্রিলে আমদানি ছিল ২৬ দশমিক ৮৯ মিলিয়ন ব্যারেল।
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
RELATED ARTICLES
