এস এম আলম, ২১ মে: দ্বিতীয় দফায় পাবনায় প্রথমবারের মতো ইভিএমএ অনুষ্ঠিত হয়েছে ৩টি উপজেলা পরিষদের নির্বাচন। চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলার ১৩৮৬ টি কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ নারী পুরুষ ভোটাররা। এই তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১২জন ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও নারী ভাই চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৩৭ জন। পাবনার চাটমোহর ভাক্সগুরা ও ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী।
পাবনায় প্রথমবারের মতো ইভিএমএ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
RELATED ARTICLES
