Homeজাতীয়নরওয়ে দূতাবাস ও প্ল্যান ইন্টারন্যাশনালের ইয়ুথ সেমিনার অনুষ্ঠিত

নরওয়ে দূতাবাস ও প্ল্যান ইন্টারন্যাশনালের ইয়ুথ সেমিনার অনুষ্ঠিত

রয়্যাল নরওয়ে দূতাবাস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ‘লিসেন টু দ্য ভয়েসেস অব দ্য ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ মে) নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন।নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক তরুণ জনগোষ্ঠী রয়েছে, তবে তরুণদের অভিব্যক্তি খুব কমই শোনা হয়। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশ ও বিশ্বের বহু চ্যালেঞ্জ ও জরুরি বিষয়ের সমাধান খুঁজতে হবে।অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, তরুণদের সক্রিয়তা ও নেতৃত্বে বিনিয়োগ বৃদ্ধির ওপর বক্তব্য দেন এবং বলেন, আমরা চাই কিশোরী, যুব নারী এবং যুবদের বিকাশের যথেষ্ট সুযোগ থাকুক কারণ আমরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সবসময় সঙ্গে আছি। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন অর্জনে সহায়তা প্রদান করতে এবং তাদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা হয়ে উঠতে যথাযথ চ্যানেলের সঙ্গে নেটওয়ার্ক করার জন্য সবসময় সঙ্গে আছে।

এরপর বক্তব্য রাখেন কি-নোট স্পিকার, রাকা নোশিন নওয়ার। তিনি বলেন, তরুণদের ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে হবে। তাদের সেই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় অনুশীলন করতে হবে। তাদের আশপাশে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী নিয়মিত অনুশীলন করে লক্ষ্যেপৌঁছাতে হবে। এক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই।

প্যানেল ডিসকাশনে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের মূল কারণ, প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধিদের অন্তর্ভুক্তি, চাকরি খুঁজতে নানা চ্যালেঞ্জ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধির মতো আরও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দেশের ভবিষ্যত প্রজন্মের কাছে জেন্ডার সমতার অধিকারের পক্ষে কিভাবে বিদ্যমান প্রচলিত নানা সামাজিক রীতিনীতি কাটিয়ে উঠতে পারে সে সম্পর্কেও আলোকপাত করেন।

অপর কি-নোট স্পিকার নাসিমা আক্তার নিশি বাংলাদেশি তরুণদের জন্য উদ্যোক্তা, দক্ষতা ও সুযোগের ওপর আলোকপাত করে বলেন যে, এই প্রতিযোগিতামূলক সমাজে কিশোরী ও তরুণদের এগিয়ে যাওয়ার জন্য দক্ষতা উন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে তাদের বিশদভাবে চিন্তা করতে হবে। এই বিষয়ে যুব কর্মসংস্থানের সুবিধার্থে এনজিও, সরকার এবং কর্পোরেট সংস্থাগুলির সহায়তা প্রয়োজন।সভায়, সমাপনী বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পলিসি অ্যাডভোকেসি ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ক্যাম্পেইনস এর ডিরেক্টর নিশাত সুলতানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments