Homeখেলাধুলাঅলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্টয়নিজ

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্টয়নিজ

গেল সপ্তাহে আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়ে এক লাফে ৫ নম্বরে চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। কিন্তু সাকিবের কাছ থেকে কেড়ে নেওয়া মুকুট এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না আফগান অলরাউন্ডার।আজ বুধবার টি-টোয়েন্টি ক্রিকেটে হালনাগাদ করা অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দেখা গেছে, শীর্ষে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিজ। অন্য দিকে বড় অবনতি হয়ে নবি চলে গেছেন ৪ নম্বরে।

হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দুই উন্নতি হয়েছে সাকিবের। ৫ নম্বর থেকে তিনি উঠে গেছেন ৩ নম্বরে। সাকিবের আগে দ্বিতীয় স্থান দখল করে আছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।টি-টোয়েন্টিতে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। তবে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। ৬ ধাপ উন্নতি করে তিনি আছেন ২ নম্বরে।ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ চার স্থানে কোনো পরিবর্তন আসেনি। এই তালিকায় সূর্যকুমার যাদব, ফিল সল্ট, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাদের আগের ক্রমানুযায়ীই আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments