এস এম আলম, ১৯ জুন: পাবনায় অনুষ্ঠিত হয়েছে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সভা ও ত্রি বার্ষিক নির্বাচন। সকালে সেন্ট্রাল গার্লস স্কুল অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকাল ৫টা পর্যন্ত। নিবাচনে রির্টার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট সনদ কুমার সরকার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো: আব্দুল মতিন। এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

