Homeজেলা সংবাদপাবনায় কাজাখিস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন...

পাবনায় কাজাখিস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারদন্ড

এস এম আলম, ২৬ জুন: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাখিস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষনা করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুস সামাদ খান রতন জানান, গত ২০২২ সালের ২৬ মার্চ রাতে এ প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি ভবনের কক্ষে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে কয়েকজন বেলারুশ নাগরিক ছুরিকাপঘাতে তাকে হত্যা করে। এ হামলায় বেরেজনয় অ্যান্ড্রে নামে একই দেশের অপরজন আহত হন। এ ঘটনায় নিহত ঈশ্বরদী থানায় তিন বেলারুশ নাগরিককে আসামী করে একটি মামলা দয়ের হয়। নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমত নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments