Homeফিচার সংবাদপাকিস্তানেও এমপক্স শনাক্ত

পাকিস্তানেও এমপক্স শনাক্ত

পাকিস্তানেও এমপক্স শনাক্ত হয়েছে। দেশটিতে অন্তত তিনজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) খাইবার পাখতুনখাওয়া (কেপি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।কেপির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাদের দেহে এমপক্স শনাক্ত হয়েছে তারা একটি আরব দেশ থেকে এসেছেন।রয়টার্সের এক প্রতিবেদেন বলা হয়েছে, এর আগেও পাকিস্তানে এমপক্স শনাক্ত হয়েছিল। তবে এ বছর ভাইরাসটির কোন ধরণ শনাক্ত হয়েছে তা এখনো জানা যায়নি।খাইবার পাখতুনখাওয়াত প্রথম রোগী শনাক্ত হওয়ার পরই পাকিস্তানের বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়। তাছাড়া বিভিন্ন সীমান্তেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রাদেশিক সরকারগুলো।

বৃহস্পতিবার প্রথব যে ব্যক্তির দেহে এমপক্স ভাইরাসটি পাওয়া যায় তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ৪ আগস্ট পাকিস্তানে আসেন। তিনিই চলতি বছরের প্রথম এমপক্সে আক্রান্ত রোগী।এদিকে ইউরোপের দেশ সুইডেনেও এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়া একজনকে শনাক্ত করা হয়েছে। তার শরীরে এমপক্স ভাইরাসের ক্লেড ১ শনাক্ত হয়েছে। এটি এমপক্সের আরও বিপজ্জনক ধরন।সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এমপক্স ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ নিয়ে এখন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বুধবার জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments