এস এম আলম, ২৭ আগস্ট: পূর্বাঞ্চলের বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছেন আবুধাবী প্রবাসী প্রকৌশলী আব্দুল হালিম আহমেদ। পাবনায় সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন পাবনার কৃতি সন্তান আবুধাবী প্রবাসী প্রকৌশলী আব্দুল হালিম আহমেদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার শান্তি কামনায় এবং বন্যাপীড়িত মানুষদের জন্য দোয়া করেছেন। বাংলা টিভি পাবনা জেলা প্রতিনিধি এস এম আলমের ছোট ভাই আব্দুল হালিম আহমেদ।
