এস এম আলম, ২৮ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফ আহম্মেদ। সভায় জানানো হয় গত ২০২৩ সালে ২ লক্ষ ২১ হাজার ইঁদুর নিধন করা হয়।
