Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় অসহায় দুস্থ গরিব মানুষের মধ্যে ৫০ টি...

পাবনায় আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় অসহায় দুস্থ গরিব মানুষের মধ্যে ৫০ টি গাভী এবং ৫০ টি সেলাই মেশিন বিতরণ

এস এম আলম, ১ নভেম্বর: পাবনা সদরের এবি ট্রাষ্ট এর আয়োজনে টিকা বাংলাদেশের সহযোগিতায় দরিদ্র মানুষের মধ্যে ৫০ টি সেলাই মেশিন ও ৫০ টি গাভী বিতরণ করা হয়। সকালে শহরের আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এবি ট্রাষ্ট এর চেয়ারম্যান এড: শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহান্মেদ আলি আর্মান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, দারুল আমান ট্রাষ্ট সেক্রেটারি নেছার আহমেদ নান্নু, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments