Homeজেলা সংবাদপাবনা সদর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়...

পাবনা সদর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এস এম আলম, ৪ নভেম্বর: পাবনা সদর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সততার সাথে দল নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে জেলা প্রশাসক সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে নবনির্মিত উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা সহ উপজেলা চেয়ারম্যানগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments