এস এম আলম, ২ ডিসেম্বর: ঢাকার টঙ্গীতে ইজতেমা করার অনুমতির দাবিতে পাবনায় সাদপন্থী তাবলীগ জামাতের মুসল্লীরা অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ ও পুলিশ সুপার মোরতোজা আলী খানের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করে। স্মারকলিপিতে দু দফা দাবী উপস্থাপন করা হয়। প্রথমত বাংলাদেশের টঙ্গীতে তাবলীগ জামাত বিশ্ব আমির সাদ (দ. র.) বছরের যে কোন সময়ে বিশ্ব এজতেমায় অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত সারাদেশের মসজিদগুলোগে তাবলীগ জামাত বাংলাদেশের কর্মীরা দ্বীন প্রচারে বাধাহীন ভাবে অবস্থান করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, সাইদুর রহমান, শামসুল হক, আশারফুল আলম, আব্দুল মাজিদ, মোস্তফা কামাল, আলমগীর আহমেদ রূপক সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া দুপুরে পাবনার রাধানগরস্থ মারকাজুল মসজিদ থেকে একটি মৌন মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পাবনায় তাবলীগ জামাতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান
RELATED ARTICLES
