এস এম আলম, ৪ ডিসেম্বর: পাবনা পৌর এলাকার আটোয়া হাউস পাড়ার, মরহুম গোলাম আম্বিয়ার স্ত্রী, আলহাজ্ব তোরা বেগম গত ৩ ডিসেম্বর রাত দশটার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি বড় ছেলে গোলাম রহমান ও মেজপুত্র আমিনুল ইসলাম কেসলো সহ তিন ছেলে চার মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন। সকালে জেলা তথ্য অফিস মাঠে জানাজা নামাজ শেষে আরিফপুর সদর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

