এস এম আলম, ১ মে: পাবনায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠা বাষিকী। এ উপলক্ষে সকালে পাবনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুল আউয়াল, সেটেলমেন্ট অফিসার আফরোজা আক্তার, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উৎপল মীর্জা, অনলাইন পত্রিকা চোখ নতুন এর প্রকাশক এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে ক্লাবের কৃতি সাংবাদিকদের সম্মাননা প্রদান এবং কেক কেটে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াদ আলী মৃধা পাভেল


