Homeআন্তর্জাতিকউচ্চকক্ষ সিনেটে হারল ট্রাম্পের রিপাবলিকান পার্টি

উচ্চকক্ষ সিনেটে হারল ট্রাম্পের রিপাবলিকান পার্টি

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এবার মধ্যবর্তী নির্বাচনে বদলে গেল সেই হিসাব।নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে এসেছে নতুন মোড়। ট্রাম্পের দলকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিনেটের ফলাফল ডেমোক্র্যাটদের পক্ষে ঘোষণা করা হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের কাছ থেকে চারটি আসন বাড়ানো প্রয়োজন ছিল ডেমোক্র্যাটদের।কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ করেন দলটির প্রার্থীরা।দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা একটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। তিনি রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়েছেন। ডারলিন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন।

১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটি থেকে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেলেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন।রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়েছেন। ১৯৯৪ সালের পর টেক্সাসে কোনো ডেমোক্র্যাট রাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় পাননি।এছাড়া, ওহাইওতে রিপাবলিকান সিনেটর জন হুস্টেডকে হারিয়েছেন শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিলটন।

বিদায়ি ১১৯তম কংগ্রেসে ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি।এছাড়া, দুজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ ছিলেন। এবারের ফলাফলে সিনেটের নিয়ন্ত্রণ বদলে গেল।এর মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণও শেষ হতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—তিনটির নিয়ন্ত্রণ পেয়েছিল রিপাবলিকানরা। এ অবস্থাকে ‘ট্রাইফেক্টা’ বলা হয়।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments