Homeজাতীয়দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (৩১ মে) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এর আগে টোকিওর স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।প্রধান উপদেষ্টা জাপান সফরকালে প্রায় ২০টি কর্মসূচিতে অংশ নেন। যার মধ্যে ছিল জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এ সফরে ১০৬ কোটি ডলারের জাপানি ঋণের প্রতিশ্রুতি ছাড়াও ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।নিক্কেই ফোরামের ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার গভীর রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। পর দিন বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে টোকিও পৌঁছান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments