এস এম আলম, ৩ জুন: গত রাতে আনুমানিক রাত ৮:০০ ঘটিকার সময় পাবনা টু পাকশী হাইওয়ে হেমায়েতপুর বেতিপাড়া সড়ক পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় পাঞ্জাব প্রামানিক (৮০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়। প্রাথমিক ভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে মস্তিস্কের রক্ত ক্ষরনের কারণে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সিরাজগঞ্জ পৌছালে আনুমানিক রাত ১:০০ ঘটিকার সময় তার মৃত্যু হয় (ইন্নলিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। তিনি হেমায়েতপুর নিবাসী মৃত শাহেদ প্রামানিকের বড় ছেলে। তার জানাজার নামাজ আজ সকাল ১০.০০ ঘটিকায় হেমায়েতপুর ঈদগাহ ময়দানে মাওলানা হাফিজুর রহমানের তত্ত¡াবধানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সকাল ১১:০০ ঘটিকায় হেমায়েতপুর গোরস্থানে দাফন স¤পন্ন করা হয়।
পাবনা টু পাকশী হাইওয়ে হেমায়েতপুর বেতিপাড়া সড়ক দুর্ঘটনায়-০১ জনের মৃত্যু
RELATED ARTICLES
