Homeজেলা সংবাদ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

এস এম আলম, ১৫ সেপ্টেম্বর: পাবনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পাবনা থানা বনাম ফরিদপুর থানা এবং ঈশ্বরদী থানা বনাম আটঘরিয়া থানা। বিজয়ী দল হিসেবে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পাবনা থানা বনাম ঈশ্বরদী থানা। ঈশ্বরদী থানা পাবনা থানা কে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার আবু আশ্রাফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, জেলা ক্রীড়া কর্মকর্তা, ওসি সদর পাবনা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ। জেলা পর্যায়ের পর রেঞ্জ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments