Homeজেলা সংবাদপাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

এস এম আলম, ৩১ অক্টোবর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঘবপুর মহল্লার গরীবুল্লাহ মসজিদের সামনে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিলাল উদ্দিন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, পৌরনির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি এবং আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments