Homeখেলাধুলাউইন্ডিজের সামনে লক্ষ্য ১৭০

উইন্ডিজের সামনে লক্ষ্য ১৭০

চতুর্থ দিন শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নাঈম হাসান। ছক্কা মারার প্রচেষ্টায় রস্টন চেজের বলে আউট হয়েছেন তিনি। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন চেজ। ১৪২ রানে অলআউট হওয়া বাংলাদেশের লিড নিতে পেরেছে ১৬৯ রান।প্রথম টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য এখন ১৭০। আউট হওয়ার আগে নাঈম ৫২ রান করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানও এটি। শরিফুল অপরাজিত ছিলেন ৭ রান।দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের হয়ে ৫ উইকেট পেয়েছেন রস্টন চেজ। জোমেল ওয়ারিক্যান ৪টি ও একটি উইকেট পেয়েছেন শামার জোসেফ।নবম ব্যাটার হিসেবে আউট হন তাইজুল ইসলাম। উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে প্যাডে বল লাগলে আবেদন জানান তিনি। তাৎক্ষণিক সাড়া দেন আম্পায়ার। এক চারে ৮ রান করেন তাইজুল।হাসান মাহমুদ বেশ খানিকটা সময় উইকেটে টিকে থেকে সঙ্গে দেওয়ার চেষ্টা করেন নাঈম হাসানকে। কিন্তু তিনিও শেষ পর্যন্ত কাটা পড়েন ওয়ারিক্যানের স্পিনে। লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি সাজঘরে ফিরে যান ৮ রান করে

জোমেল ওয়ারিক্যানের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আগের বলেই কাভার দৃষ্টিনন্দন এক কাভার ড্রাইভে চার মেরেছিলেন তিনি। কিন্তু পরের বলেই খেই হারিয়ে আউট হয়ে যান। তার বিদায়ে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।এর আগে, টানা তৃতীয় দিনের খেলাও আলোকস্বল্পতায় শেষ হয়। তৃতীয় দিন সবমিলিয়ে খেলা হয়েছে ৬৩ ওভার। যার মধ্যে ৩৪ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ আর ২৯ ওভার বাংলাদেশ। তৃতীয় দিন ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নামা উইন্ডিজরা বাকি ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৫ রানে। ফলে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।তবে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে নিজেদের অবস্থান জানান দিতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ২৯ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে সংগ্রহ করে ৭৯ রান। তাতে লিড জমা হয়েছে ১০৬।জাকের আলী ও নাঈম হাসান দুজনই অপরাজিত ছিলেন ১৮ রান করে। দুজনে মিলে জুটি গড়েন ৬ রান। তৃতীয় দিন সবশেষ ব্যাটার হিসেবে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেছেন মাত্র ৯ রান।মিরাজের বিদায়ে ৫৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের আগে ওয়ারিক্যানের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন রস্টন চেজ। দুটি জোমেল ওয়ারিক্যান ও একটি শামার জোসেফ।এর আগে, ৪ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে যায় স্বাগতিকরা। তানজিদ হাসান তামিম (০), সাদমান ইসলাম (১৩), তাওহিদ হৃদয় (০) আর নাজমুল হোসেন শান্ত (১০) আগেই সাজঘরে ফিরেছেন।

বাংলাদেশের ২৭২ রানের জবাবে ৫ উইকেটে ২১৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অফস্পিনার নাঈম হাসান শেষের দিকে ঝলক দেখালেন। নিলেন ৪ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও নেন ২টি করে উইকেট। নাঈম-মিরাজদের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগে স্বস্তি মিলে বাংলাদেশ শিবিরে। অফস্পিনার নাঈম হাসান এলবিডব্লিউ করেন সেট ব্যাটার জাস্টিন গ্রেভসকে। চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন গ্রেভস (৪৬)।স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেবল ছিলেন কেবল অধিনায়ক রোস্টন চেজ। তিনিই শেষ পর্যন্ত অপরাজিত রয়ে গেছেন ৪৩ রানে।টেস্ট খেলা কাকে বলে সেটাই যেন দেখাচ্ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল। ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশকে বিরক্ত করে ফেলেছিলেন তিনি। মিরপুর টেস্টের তৃতীয় দিনেও প্রথম পৌনে এক ঘণ্টা অনায়াসে পার করে দেন চন্দরপল।

অবশেষে তার প্রতিরোধ ভেঙেছেন শরিফুল ইসলাম। এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ হয়েছেন চন্দরপল। ৫৬ রানের ইনিংসে ১৮৪ বল খেলেন তিনি।চন্দরপলের আউটে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৬২ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments